চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

অফিস প্রধান

 

জনাব আয়েশা সিদ্দিকা
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার

মোবাইলঃ ০১৭৫৮৭৪৫৩৪৩

জনাব আয়েশা সিদ্দিকা, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় কর্তৃক জারীকৃত সূত্র নং-০৭.০৩.০০০০.০০১.৩৪.০০১.২৩.২৩৪, তারিখ: ২১-১০-২০২৫ খ্রি. অফিস আদেশের মাধ্যমে ২২-১০-২০২৫ খ্রি. তারিখে  চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের  অডিট এন্ড একাউন্টস ক্যাডারের ৩০তম ব্যাচের একজন কর্মকর্তা । তিনি ১৯৮৩ সালের ০১ জানুয়ারী তারিখে ফেনী জেলার সদর উপজেলার অন্তর্গত  ফাজিলপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ হতে ১৯৯৮ সালে এস.এস.সি এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল হতে ২০০০ সালে এইচ.এস.সি পাশ করেন।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে ২০০৫ সালে বি.এস.এস (স্নাতক) এবং ২০০৬ সালে এম.এস.এস (স্নাতকোত্তর) ডিগ্রী অর্জন করেন।

এর পূর্বে তিনি এএজি ফিমা, সহকারি পরিচালক পারফরমেন্স অডিট, উপ পরিচালক পূর্ত অডিট, ডেপুটি চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স  অফিসার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার  হিসেবে তিনি অর্থনৈতিক সর্ম্পক বিভাগ, ভূমি মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়  হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি উপ হিসাব মহানিয়ন্ত্রক হিসেবে সিজিএ কার্যালয়ে কর্মরত ছিলেন।

জনাব আয়েশা সিদ্দিকা, Budgeting, Accounting and Financial Management in Government Sector বিষয়ে ভারতে এবং Development Assistance of Bangladesh বিষয়ে চীনে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র সন্তানের জননী।

হিসাব মহানিয়ন্ত্রক

জনাব এস এম রেজভী
হিসাব মহানিয়ন্ত্রক, বাংলাদেশ
বিস্তারিত

অফিস প্রধান

জনাব আয়েশা সিদ্দিকা
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
বিস্তারিত